সম্পাদক পরিচিতি
খোন্দকার মোকাদ্দেম হোসেন
খোন্দকার মোকাদ্দেম হোসেন পাবনা জেলার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাঁর মাতার নাম মরিয়ম বেগম ও পিতার নাম খোন্দকার আবুল হাসেম। তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা খোন্দকার মকবুল হুসাইন পাবনা জেলার একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা।
অধ্যাপক মোকাদ্দেম হোসেন ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং নিউজিল্যান্ডের ম্যামি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে যোগ দেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালয়-এর উপচার্য হিসেবে ২০২৫ এর ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে তাঁর গবেষণালব্ধ ও প্রকাশিত বই-এর সংখ্যা শতাধিক। শিক্ষা, গবেষণা ও সেমিনার উপলক্ষ্যে তিনি ৪৩টি দেশ ভ্রমণ করেছেন। সমাজ, সংস্কৃতি, রাজনীতি, দুর্যোগ, জলবায়ু, গ্রামীণ ও নাগরিক গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন খোন্দকার মোকাদ্দেম হোসেন।