সম্পাদক পরিচিতি
হারাধন গাঙ্গুলী
হারাধন গাঙ্গুলী, জন্ম ১৯৫১-তে বরিশাল শহরে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ সন্মান ও মাষ্টার্স সম্পন্ন করেন তিনি। কর্মজীবনের শুরুতে কয়েক বছর দৈনিক সংবাদ-এ সাংবাদিকতা করেন। অর্থনৈতিক প্রতিবেদকের দায়িত্বও পালন করেন। পরবর্তীকালে সরকারি কলেজে যোগদান করে দীর্ঘকাল অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করেন। এরপর পৌনে দুই বছর বাংলাদেশ উন্নয়ন পরিষদে মঙ্গা প্রকল্পে প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। পুনরায় সাংবাদিকতায় ফিরে এসে টানা ন’বছর দৈনিক সংবাদ-এ সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
‘সাত-সতেরো’ নামে নিয়মিত কলাম লিখেছেন হারাধন গাঙ্গুলী। তাঁর প্রথম গ্রন্থ “কৃষক কেন মাংস খাবেন?”
বর্তমানে ফ্রিল্যান্স সাংবাদিকতায় নিয়োজিত তিনি। বর্তমানে তিনি ডেইলী অবজারভার, দি এশিয়ান এজ এবং সাপ্তাহিক ঢাকা কুরিয়ারে লিখছেন।